NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নিউইয়র্কে ৩০ লাখ গৃহস্থ ও প্রবীণদের জন্য ২ বিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফ ঘোষণা


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৬, ০৭:০৬ পিএম

নিউইয়র্কে ৩০ লাখ গৃহস্থ ও প্রবীণদের জন্য ২ বিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফ ঘোষণা

নিউইয়র্কের প্রায় ৩০ লাখ গৃহস্থ ও প্রবীণ নাগরিককে চলতি গ্রীষ্মে মোট ২ বিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফ দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। এই সহায়তা দেওয়া হবে স্টার অর্থাৎ স্কুল ট্যাক্স রিলিফ কর্মসূচির আওতায়।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বছরে ৫ লাখ ডলারের কম আয় করা অধিকাংশ গৃহস্থ এই সুবিধার আওতায় পড়বেন। তারা সাধারণত ৩৫০ থেকে ৬০০ ডলার পর্যন্ত ট্যাক্স রিলিফ পাবেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যাদের আয় প্রায় ১ লাখ ১০ হাজার ডলারের নিচে তারা ৭০০ থেকে ১৫০০ ডলার পর্যন্ত সহায়তার পাবেন।

গভর্নর ক্যাথি হোকুল বলেন, অনেক গৃহস্থের জন্য এটি অতিরিক্ত ৩৫০ থেকে ৬০০ ডলার হাতে পাওয়ার মতো সুবিধা হবে। এই অর্থ দিয়ে তারা দৈনন্দিন খরচ যেমন জ্বালানি, খাদ্য ও অন্যান্য প্রয়োজন মেটাতে পারবেন।

তিনি আরও বলেন, প্রবীণরা যারা নির্দিষ্ট আয়ের ওপর নির্ভর করেন, তাদের জন্য এই সহায়তা আরও গুরুত্বপূর্ণ। এটি তাদের আর্থিক চাপ কিছুটা হলেও কমাবে।

নিউইয়র্ক সিটির আইনপ্রণেতারা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের মধ্যে এই সহায়তা সাধারণ পরিবারের জন্য বড় স্বস্তি এনে দেবে।

নিউইয়র্ক সিটিতে প্রায় ৪ লাখ ৭৪ হাজার গৃহস্থ এই কর্মসূচির আওতায় আছেন, যাদের জন্য প্রায় ১৪৯.৭ মিলিয়ন ডলারের সহায়তা বরাদ্দ করা হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, যোগ্য নাগরিকরা অনলাইনে গিয়ে তাদের স্টার চেক বা ডিপোজিটের অবস্থা ট্র্যাক করতে পারবেন।