NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

তবুও এশিয়া কাপের ‘চ্যাম্পিয়ন’ ভারত


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৬ এএম

>
তবুও এশিয়া কাপের ‘চ্যাম্পিয়ন’ ভারত

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ইতিহাসটা লিখতে গেলে তাদের নামটাই আসবে সবার আগে। কারণ, সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভারতের। গতকাল রোববার এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ষষ্ঠবারের মত শিরোপা জয় লঙ্কানদের, তবুও ভারতের থেকে এখনো পিছিয়ে তারা। কেননা, এশিয়া কাপ আসরের সর্বোচ্চ সাতবার শিরোপা জয়ের রেকর্ড ভারতের দখলে রয়েছে।

এশিয়ার সেরা প্রমাণের লড়াইয়ে ১৯৮৪ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরের আসরে শিরোপা নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। যদিও অবাক করার বিষয় ১৯৮৮, ৯০, এবং ৯৫ সালে পরপর হ্যাটট্রিক শিরোপা জয় করে ভারত। এরপর ২০০০ সালে প্রথমবারের মত এশিয়ার সর্বোচ্চ এই শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।

২০০৪ এবং ২০০৬ সালে আবার শ্রীলঙ্কা নিজেদের ঘরে ফিরিয়ে আনে এই শিরোপা। এরপর পাকিস্তান ২০১২ সালে আবার শিরোপা জয় করে। সর্বশেষ ১০ বছর পর গতকাল আবার বাবরদের শিরোপা জয়ের সুযোগ আসলেও সে সুযোগ লুফে নিতে ব্যর্থ হন তারা।

বাবর আজমদের হারের দিনে দীর্ঘ ৮ বছর পর আবার এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের সেরা প্রমাণিত করলো শ্রীলঙ্কা। যদিও দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থা একেবারেই ভঙ্গুর। তবে কুমার সাঙ্গাকারার কথার সঙ্গে মিল রেখে বলা যায়, লঙ্কানরা একটি দল হয়ে খেলেছে শিরোপা জয় করতে। এটাই বড় প্রয়োজন ছিল তাদের।

সর্বোচ্চ এশিয়া কাপজয়ী জয়ী দেশ ভারত। ১৫ আসরের মধ্যে ৭বারই তারা জয় করেছে শিরোপা। এছাড়া শ্রীলঙ্কা জিতেছে ৬ বার। পাকিস্তান ২ বার। বাংলাদেশ, আফগানিস্তান এখনো কোন এশিয়া কাপ শিরোপা জিততে পারেনি।