NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

দিল্লিতে ভাই-বোন হত্যাকাণ্ডের ঘটনা ওটিটিতে নতুন করে আলোচনায়


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

দিল্লিতে ভাই-বোন হত্যাকাণ্ডের ঘটনা ওটিটিতে নতুন করে আলোচনায়

ওটিটি প্ল্যাটফরম প্রাইম ভিডিওর নতুন ড্রামা সিরিজ ‘রাখ’ ভারতের অপরাধ ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর একটি ফৌজদারি মামলাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। আলি ফজল, সোনালি বেন্দ্রে ও আমির বশির অভিনীত এই সিরিজটি মূলত ১৯৭৮ সালের দিল্লির বিখ্যাত ‘গীতা ও সঞ্জয় চোপড়া’ অপহরণ ও হত্যাকাণ্ডের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, যা ‘রাঙ্গা-বিল্লা মামলা’ নামে পরিচিত।

যদিও সিরিজে নাম পরিবর্তন এবং ঘটনাগুলোকে কিছুটা নাটকীয় রূপ দেওয়া হয়েছে, তবে এর মূল ভিত্তি প্রায় পাঁচ দশক আগে পুরো ভারতকে কাঁপিয়ে দেওয়া সেই নির্মম অপরাধের ওপরই দাঁড়িয়ে আছে।

 

১৯৭৮ সালের দিল্লির প্রেক্ষাপটে নির্মিত ‘রাখ’ সিরিজের গল্প শুরু হয় দুই কিশোর-কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনা দিয়ে। পরে তাদের মৃতদেহ খুঁজে পাওয়ার পর অপরাধীদের ধরতে পুলিশের চিরুনি অভিযানকে কেন্দ্র করে কাহিনি এগিয়ে চলে। সিরিজে সাব-ইন্সপেক্টর জয়প্রকাশ জাটভের চরিত্রে আলি ফজল এবং একজন স্কুলশিক্ষিকা ও শোকাহত মায়ের ভূমিকায় অভিনয় করেছেন সোনালি বেন্দ্রে।

তদন্তের পাশাপাশি নিখোঁজ সন্তানদের পরিবারের শোক ও মানসিক ট্রমা এখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

 

বাস্তবজীবনে গীতা চোপড়া (১৬) ও সঞ্জয় চোপড়া (১৩) ছিল ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মদন মোহন চোপড়ার সন্তান। ১৯৭৮ সালের ২৬ আগস্ট গীতার অল ইন্ডিয়া রেডিওর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল, যেখানে ভাই সঞ্জয়ও তার সঙ্গে যাচ্ছিল। প্রবল বৃষ্টির কারণে তারা রাস্তা থেকে এক ব্যক্তির গাড়িতে লিফট নেয়।

তিনি তাদের রেডিও স্টেশনের কাছাকাছি নামিয়ে দেওয়ার পর থেকে ভাই-বোন দুজন নিখোঁজ হয়। পরে তাদের নির্মমভাবে হত্যা করা হয়, যা সে সময় পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল।

 

তৎকালীন সময়ে এই ‘রাঙ্গা-বিল্লা’ মামলাটি শহুরে ভীতি এবং শিশুদের নিরাপত্তার প্রশ্নে এক বড় প্রতীক হয়ে উঠেছিল। এই ঘটনার পর একা ভ্রমণ করা বা অপরিচিত কারো কাছ থেকে লিফট নেওয়ার মতো সাধারণ বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি হয়, যা অনেক পরিবারের দৈনন্দিন দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। ‘রাখ’ সিরিজটি একদিকে যেমন তরুণ প্রজন্মের কাছে গীতা ও সঞ্জয়ের সেই মর্মান্তিক কাহিনিকে নতুন করে তুলে ধরেছে, অন্যদিকে যারা ১৯৭৮ সালের সেই ভয়াল দিনগুলো প্রত্যক্ষ করেছেন, তাদের মনে করিয়ে দিচ্ছে অতীতের এক দুঃসহ স্মৃতি।