NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন ইমরান খান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ এএম

>
অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী একটি বিমান অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। শনিবার মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই প্রধানকে বহনকারী বিমান জরুরি অবতরণ করেছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান বলেছে, এক সমাবেশে যোগ দিতে শনিবার বিশেষ একটি বিমানে করে গুজরানওয়ালা যাচ্ছিলেন ইমরান খান। পরে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় পাইলট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে বিমানটি নিরাপদে অবতরণ করেন। বিমানের জরুরি এই অবতরণের পর ইমরান খান সড়কপথে গুজরানওয়ালা যান।

পিটিআইয়ের নেতা আজহার মাশওয়ানির বরাত দিয়ে ডেইলি পাকিস্তান বলেছে, বৈরী আবহাওয়ার কারণে উড্ডয়নের পরপরই ইমরান খানকে বহনকারী বিমান ইসলামাবাদে জরুরি অবতরণ করেছে। তবে বিমানের যান্ত্রিক ত্রুটির খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পিটিআইয়ের এই নেতা।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে শনিবার দেশের বিভিন্ন প্রান্তে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন।

গুজরানওয়ালায় সমাবেশে পিটিআইয়ের এই চেয়ারম্যান দেশটির ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কথা বলেন। এ সময় পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে দেশটির বর্তমান সরকার দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জিন্নাহ স্টেডিয়ামে দেওয়া ভাষণে ইমরান খান বলেছেন, ‘আমি সেই সব মানুষের সামনে বক্তৃতা করছি, যাদের ক্ষমতা আছে।’

‘আমি ক্ষমতাসীন সরকারকে বলতে চাই... এই সরকার যেভাবে দেশ ও অর্থনীতিকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে... আমি জানি আপনারা নিজেকে নিরপেক্ষ বলবেন, কিন্তু দেশ যেভাবে খারাপ হচ্ছে তার জন্য এই জাতি আপনাদের দায়ী করবে। তারা আপনাদের জবাবদিহিতার মুখোমুখি করবে।’

গত ২০ আগস্ট দলীয় সমাবেশে ইসলামাবাদ হাইকোর্টের এক নারী বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে  সন্ত্রাসবাদের মামলা হয়েছে। সন্ত্রাসবাদের মামলায় সাবেক এই পাক প্রধানমন্ত্রী বর্তমানে জামিনে আছেন। আগামী ১২ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হবে।