NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নিউইয়র্কে জেমসি ইয়ুথ ও আল মামুর স্কুলের যৌথ উদ্যোগে নিক্স ম্যাচ প্রদর্শনী


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

নিউইয়র্কে জেমসি ইয়ুথ ও আল মামুর স্কুলের যৌথ উদ্যোগে নিক্স ম্যাচ প্রদর্শনী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন প্রজন্মের সামাজিক বিকাশ ও সুস্থ বিনোদনের লক্ষ্যে এক ব্যতিক্রমী ক্রীড়া প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্থানীয় জেমসি ইয়ুথ ও আল মামুর স্কুলের যৌথ উদ্যোগে নিউইয়র্ক নিক্স এর ফাইনাল সিরিজের দ্বিতীয় ম্যাচটি (গেম-২) বড় পর্দায় যৌথভাবে প্রদর্শনের (ওয়াচ পার্টি) ব্যবস্থা করা হয়। পারিবারিক আবহে এবং ধর্মীয় মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রেখে এই আয়োজন সম্পন্ন হয়।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করতে এবং বিভিন্ন ইসলামি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটির শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সী অভিভাবকেরা অংশ নেন।

অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে জেএমসি, উম্মাহ এনওয়াই ও আল ফালাহ ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত থেকে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার ওপর জোর দেন।

বড় পর্দায় প্রদর্শিত ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। শেষ মুহূর্তে নিউইয়র্ক নিক্স জয়লাভ করলে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়।

আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, নৈতিক মূল্যবোধ বজায় রেখেও তরুণদের জন্য এমন ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব, এই অনুষ্ঠান তারই প্রমাণ। ম্যাচ শেষ হওয়ার পরপরই উপস্থিত তরুণ ও দর্শকেরা মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো হলরুম পরিষ্কার করে স্থান ত্যাগ করেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।

প্রদর্শনী শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী পরিবার ও সহযোগী সংগঠনগুলোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কমিউনিটির বন্ধন সুদৃঢ় করতে এবং তরুণদের ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখতে আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান তারা।