NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

১৬ সেপ্টেম্বর আল আমান মসজিদে খাবার বিতরণ করবেন জেনিফার রাজকুমার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৪ পিএম

১৬ সেপ্টেম্বর আল আমান মসজিদে খাবার বিতরণ করবেন জেনিফার রাজকুমার
করোনা-পরবর্তী সময়ে মানুষ অর্থ ও খাদ্য সংকটে রয়েছে। সরকার থেকে ফুড স্ট্যাম্পের পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে ইনফ্লাশন চলছে। জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছেই। এ অবস্থায় মানুষের জীবনযাপনের ব্যয় অনেক বেড়েছে। স্বল্প আয়ের মানুষেরা চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে সাহায্য-সহযোগিতা নেওয়ার। তাই লাজলজ্জা ভুলে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে খাবার নিতে বাধ্য হচ্ছেন। খাবার সংকট নিরসনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও নন-প্রফিট সংস্থা এগিয়ে আসছে। তারা গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে। পাশাপাশি রান্না করা খাবারও দেওয়া হচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা ওজন পার্কের আল আমান মসজিদে ৭০০ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে। যারা খাবার নিতে আগ্রহী, তাদের সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। খাবার বিতরণ করবেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার। খাবার দেওয়া হচ্ছে প্রিমিয়াম সুপার মার্কেট, রেস্টুরেন্ট ও সুইসের সৌজন্যে।