NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

নাইট উপাধিতে ভূষিত হলেন অভিনেতা ইদ্রিস এলবা


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৬, ১০:০৬ এএম

নাইট উপাধিতে ভূষিত হলেন অভিনেতা ইদ্রিস এলবা

ব্রিটেনের সর্বোচ্চ সম্মাননা ‘নাইট’ উপাধিতে ভূষিত হয়েছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। গত ২ জুন উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তার হাতে এই উপাধি তুলে দেন।

এর মাধ্যমে তিনি এখন থেকে ‘স্যার ইদ্রিস এলবা’ নামে পরিচিত হবেন। ২০২৬ সালের নববর্ষের সম্মাননা তালিকার অংশ হিসেবে তাকে এই স্বীকৃতি দেওয়া হলো।

 

ইদ্রিস এলবা ‘দ্য ওয়্যার’, ‘লুথার’ এবং অসংখ্য হলিউড সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত হলেও, এই সম্মাননা মূলত তার পর্দার বাইরের মানবিক কাজের জন্য দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে যুবসমাজের ক্ষমতায়ন, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং তরুণদের সহিংসতা রোধে কাজ করে আসছেন।

তারুণ্যের উন্নয়নে তিনি ও তার স্ত্রী সাবরিনা এলবা যৌথভাবে ‘এলবা হোপ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি তরুণদের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও তৃণমূল পর্যায়ের বিভিন্ন কার্যক্রমে সহায়তা দিয়ে থাকে।

 

উল্লেখ্য, ইদ্রিস এলবা তার কর্মজীবনের শুরুতে তৎকালীন ‘প্রিন্স’স ট্রাস্ট’ (বর্তমান কিং’স ট্রাস্ট) থেকে একটি অনুদান পেয়েছিলেন, যা তার ক্যারিয়ার গঠনে সাহায্য করেছিল। এখন তিনি নিজেই তরুণদের কল্যাণে কাজ করছেন।