NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মাহমুদুল সভাপতি ও হৃদয় সাধারণ সম্পাদক মন্ত্রিসভায় বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি ভারতের সফরে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট পুতিনকে খোলা চিঠি, মুখোমুখি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির নায়িকা ববির বাসায় চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার ৪ ভরি স্বর্ণালংকার আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : তদন্ত প্রতিবেদন জমা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ট্রাম্পের বিলিয়ন ডলারের তহবিল আটকা, নেপথ্যে কী ইরানের ৩ শহরে হবে খামেনির জানাজা ও শেষ বিদায়ের আয়োজন
Logo
logo

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সংবর্ধনা অনুষ্ঠান


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সংবর্ধনা অনুষ্ঠান

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে প্রবাসী জালালাবাদবাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে গত রবিবার (৩১ মে)  দুপুর ২টায় ওজোন পার্কের মোম’স পার্টি হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল খান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম অনুষ্ঠানটি পরিচালনা করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মুহাম্মদ আলিম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি মো. শফিউদ্দিন তালুকদার, বিশিষ্ট রাজনীতিবিদ আতিকুল হক আহাদ, সিলেট সদরের রাজনীতিবিদ মাহবুব রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট খলিলুর রহমান ও সদস্য মো. দেলোয়ার হোসেন মানকি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্ট্রির সদস্য ছদরুন নূর, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি সদস্য আজিমুর রহমান বুরহান ও ফকরুল ইসলাম দেলোয়ার, সাবেক ট্রাস্টি এডভোকেট নাসির উদ্দিন, মকবুল রাহিম চুনই, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সালেহ আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, চেয়ারম্যান লিয়াকত আলী, হবিগঞ্জ জেলা কল্যাণ সদস্য কবি আবু তাহের, বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সদস্য হাসান খান, বিশিষ্ট ব্যবসায়ী মিসবা আবিদীন, ছমির উদ্দিন, গওহর চৌধুরী কিনু, বিনানিবাজার সমিতির প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান পাখি, মো. শামসুল আলম, শাহ স্বপন, আব্দুস শহীদ, মাহবুব আহমেদসহ আরও অনেকে।

বক্তারা প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে প্রবাসীদের জন্য সহজ ও কার্যকর ভোটাধিকার নিশ্চিত করা, নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা দূর করা, সিলেট অঞ্চলের উন্নয়নে অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসীদের জন্য নিরাপদ আবাসন প্রকল্প ‘প্রবাসী পল্লি’ গড়ে তোলা, বিদেশফেরতদের জন্য সহায়তা বৃদ্ধি, বিমান যোগাযোগ সহজ করা এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও আন্তর্জাতিক ফ্লাইট সম্প্রসারণ। এছাড়া সিলেটের গ্যাস সম্পদের ন্যায্য ব্যবহার এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিও জানানো হয়।

শেষে অতিথিদের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।