NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে অল কাউন্টি হোম কেয়ারের অষ্টম শাখার উদ্বোধন


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

নিউইয়র্কে অল কাউন্টি হোম কেয়ারের অষ্টম শাখার উদ্বোধন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অল কাউন্টি হোম কেয়ারের অষ্টম শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপের সিইও মোহাম্মদ কাদের, সিআইপি। এসময় জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা চঞ্চল চৌধুরী, সাজল ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান উদ্বোধনকালে মোহাম্মদ কাদের বলেন, মানুষের সেবার লক্ষ্য নিয়েই অল কাউন্টি হোম কেয়ারের যাত্রা শুরু হয়েছিল এবং কমিউনিটির সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ একটি বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সমাপনী বক্তব্যে অল কাউন্টির চেয়ারম্যান সিফা আমিন বলেন, প্রতিষ্ঠানটি সততা ও আন্তরিকতার সঙ্গে কমিউনিটির সেবায় কাজ করে যাবে।

আমন্ত্রিত অতিথিরা বলেন, জ্যাকসন হাইটসের বুকে অল কাউন্টি হোম কেয়ারের নতুন এই যাত্রা শুধু একটি প্রতিষ্ঠানের সম্প্রসারণ নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, পরিশ্রম ও মানবসেবার এক গর্বিত মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।