NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

মিশিগানে বাঙালি কালচার ভিনদেশিদের নজর কেড়েছে


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৫, ০২:৩২ এএম

>
মিশিগানে বাঙালি কালচার ভিনদেশিদের নজর কেড়েছে

বাঙালির ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি, পাঞ্জাবি, গামছা এবং রিকশা ভিনদেশিদের নজর কেড়েছে। হ্যামট্রামিক সিটি আয়োজিত লেবার ডে-এর প্যারেডে এসব পোশাক পড়ে নেচে-গেয়ে অংশ নেন স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা। এসময় অন্য দেশের নাগরিকরা কৌতূহল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকেন।

যুক্তরাষ্ট্রের মূলধারায় দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচিত করাতেই বাংলাদেশিরা এই প্যারেডে অংশ নেন। গত সোমবার (৫ সেপ্টেম্বর) লেবার ডে এবং হ্যামট্রামিক সিটির ১০০ বছর উপলক্ষে এটি অনুষ্ঠিত হয়।

হ্যামট্রামিক সিটির বিভিন্ন জাতিগোষ্ঠির হাজারো মানুষ তাদের নিজস্ব কৃষ্টিকালচার ও ঐতিহ্য নিয়ে প্যারেডে উপস্থিত হন। এ সময় শহরের জোসেফ কম্পাউন্ডের পুরো এলাকায় এক অভাবনীয় দৃশ্য ফুটে উঠে।

dhaka post

প্যারেডে বাংলাদেশিরা লুঙ্গি, পাঞ্জাবি, ও গামছা পড়ে উৎসবমুখর পরিবেশে অংশ নেন। তাদের বহরের গাড়ির সামনে এবং অনেকের হাতে ছিল লাল সবুজের পতাকা। নারীরা নানা রঙের শাড়ি পরে প্যারেডে আসেন। শহরের হলবক্স পয়েন্ট থেকে জোসেফ কম্পাউন্ড প্যারেডের মঞ্চের সামনে যাওয়ার সময় তারা নেচে-নেচে গেয়েছেন দেশের গান। বাজিয়েছেন বাঁশি।

বন্যা ও তার সহকর্মী এক মার্কিন নাগরিক বাংলাদেশি জনপ্রিয় বাহন রিকশা চালিয়ে হাজির হন প্যারেডে। এসময় ভিনদেশিরা কৌতূহল নিয়ে তাকিয়ে দেখেন বাংলাদেশিদের ঐতিহ্য ও কৃষ্টিকালচারের দিকে। এদিকে মিশিগানে যে হিন্দু বাঙালি কমিউনিটি রয়েছে, বিষয়টি জানান দিতে কীর্তন গেয়ে প্যারেডে উপস্থিত হন দূর্গা টেম্পলের সদস্যরা।

dhaka post

প্যারেডে অংশ নেওয়া মুনা বললেন, এটা আমরা একত্রিত হয়ে করেছি। দলবল, কোনো সংগঠন, কোনো কিছু না, আমরা শুধু বাংলাদেশি।

পূর্ণিমা বলেন, বাংলাদেশকে এভাবে সবার সামনে তুলে ধরতে পেরে ভালো লাগছে।

হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান নাঈম চৌধুরী বলেন, নিজের দেশকে অন্য জাতির কাছে তুলে ধরতে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি, পাঞ্জাবি ও গামছা পরে এসেছি।