NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৬, ১০:০৫ এএম

ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। তিনি মোদিকে নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ এবং ‘বড় ভক্ত’ বলে উল্লেখ করেছেন।

এ সময় তিনি বলেন, ভারত যা চাইবে, তাই পাবে।

 

রবিবার (২৪ মে) অনুষ্ঠানটি ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গর। তাদের পেছনে স্থাপিত বিশাল পর্দায় ফোনের মাধ্যমে বক্তব্য দেন ট্রাম্প।

 

 

ট্রাম্প বলেন, সার্জিও, আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে। তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ।

তিনি আমার বন্ধু।

 

ট্রাম্প বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ।

তিনি আরো বলেন, ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো সহায়তা দরকার হয়, তারা জানে কোথায় ফোন করতে হবে। ভারত যা চাইবে, তাই পাবে।

 


 

নিজ দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে রেকর্ড গড়ছে। একই সঙ্গে তিনি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সেরা পররাষ্ট্রমন্ত্রী’ বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান ট্রাম্প। এ ছাড়া, মার্কিন দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী মোদিকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান বলেও জানা গেছে।

এদিকে, ভারত সফরে এসে মার্কো রুবিও বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তার মতে, এই চুক্তি দুই দেশের জন্যই লাভজনক ও দীর্ঘমেয়াদে টেকসই হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন রুবিও।

বিশ্লেষকদের মতে, শুল্ক ও বাণিজ্য নিয়ে সাম্প্রতিক কিছু মতবিরোধ থাকলেও, দুই দেশ এখন সম্পর্ক আরো শক্তিশালী করার চেষ্টা করছে।

সূত্র: এনডিটিভি