NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নিউ ইয়র্কে বর্ণিল ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৬, ০৯:০৫ পিএম

নিউ ইয়র্কে বর্ণিল ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত

নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলাদেশ ডে প্যারেড’। রোববার আয়োজিত এ প্যারেডে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিসহ মার্কিন মূলধারার রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। প্যারেডটি জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৩৭ অ্যাভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়। এতে গ্র্যান্ড মার্শাল হিসেবে দায়িত্ব পালন করেন এম আজিজ এবং এম এম শাহীন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান টম সোউজি, স্টেট সিনেটর জেসিকা গঞ্জালেজ, স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ এবং সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান। আয়োজক কমিটির চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, ১২০টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এ প্যারেডে অংশ নেয়। নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের উপস্থিতি ছিল প্যারেডের অন্যতম আকর্ষণ।

প্যারেডে বাংলাদেশের অভিনয় ও কণ্ঠশিল্পীরা অংশ নেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ ও গানের মাধ্যমে দেশীয় ঐতিহ্য প্রদর্শন করেন। অনুষ্ঠানের সমন্বয় করেন গিয়াস আহমেদ ও ফাহাদ সোলায়মান।