NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

শাকিবের ‘রকস্টার’ টিজারে মিথিলা রহস্য


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৬, ১০:০৫ এএম

শাকিবের ‘রকস্টার’ টিজারে মিথিলা রহস্য

অন্তর্জালে উন্মুক্ত হয়েছে শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার। তবে এবার টিজারে দর্শকদের নজরের বড় একটি অংশজুড়ে আছেন তানজিয়া জামান মিথিলা।

টিজারে তার উপস্থিতি, রহস্যময় অভিব্যক্তি আর শাকিব খানের সঙ্গে রোমান্টিক মুহূর্তগুলো নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। 

 

সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির দ্বিতীয় টিজার বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করেন শাকিব খান।

সেখানে তিনি লেখেন, ‘আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও তত গভীর হয়!’ আরো যোগ করেন, ‘তবু গভীরতম অন্ধকারেও একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।

 

এই রহস্যময় বার্তার সঙ্গে টিজারে তানজিয়া জামান মিথিলার উপস্থিতি দর্শকদের মধ্যে আলাদা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে শাকিব খানের সঙ্গে তার রোমান্টিক দৃশ্য, নীরব অভিব্যক্তি এবং আবহ সঙ্গীতের সঙ্গে তার উপস্থিতিকে অনেকেই ‘টিজারের সবচেয়ে আকর্ষণীয় অংশ’ বলে মন্তব্য করছেন।

বাংলাদেশের মিস ইউনিভার্স খ্যাত তানজিয়া জামান মিথিলার জন্য ‘রকস্টার’ হতে যাচ্ছে বাংলাদেশের মূলধারার সিনেমায় প্রথম কাজ। এর আগে তিনি বলিউডের রোহিঙ্গা সংকটভিত্তিক একটি সিনেমায় অভিনয় করেছিলেন।

সেই অভিজ্ঞতার পর এবার ঢালিউডে তার অভিষেক ঘিরেও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন, এই সিনেমায় মিথিলাকে একেবারে নতুনভাবে দেখা যাচ্ছে। তার লুক, স্ক্রিন প্রেজেন্স এবং চরিত্রের রহস্যময় দিক দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ বলছেন, ‘রকস্টার’-এ মিথিলার চরিত্রই হতে পারে গল্পের সবচেয়ে বড় চমক।

সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো।

মিথিলা ছাড়াও শাকিবের সঙ্গে দেখা যাবে সাবিলা নূর ও সুনিধি নায়েককে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।