NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পেতে যে নতুন নির্দেশনা


খবর   প্রকাশিত:  ২০ মে, ২০২৬, ০৯:০৫ এএম

বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পেতে যে নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন দেশটির সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মিঅ্যাকাউন্টের মাধ্যমে জমা দিতে হবে।


মঙ্গলবার (১৯ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।
 

বার্তায় বলা হয়, অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন, এমনকি মাইগ্রেশন এজেন্টদেরও, অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মিঅ্যাকাউন্টের মাধ্যমে জমা দিতে হবে। আপনার এজেন্ট আপনাকে ইম্মিঅ্যাকাউন্ট-এ আপনার ভিসা আবেদনটি দেখতে দেবেন, যাতে আপনি যাচাই করতে পারেন-
 

১. আপনার নাম, জন্ম তারিখ এবং পাসপোর্টের বিবরণ

২. কোন ধরনের ভিসার জন্য আবেদন করা হয়েছিল

৩. আপনার আবেদনের অবস্থা

৪. আপনার বায়োমেট্রিক্স লেটারটি আপনার ভিসা আবেদনের সঙ্গে মিলে কিনা

৫. অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে যেকোনো বার্তা বা আপডেট।

 

ইম্মিঅ্যাকাউন্ট সম্পর্কে জানতে https://immi.homeaffairs.gov.au/.../apply-and-manage-your... https://immi.homeaffairs.gov.au/.../online/after-you-apply এই ওয়েবসাইটে দেখতে বলা হয়।