NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করল বিইআরসি


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৬, ০৮:০৫ পিএম

ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করল বিইআরসি

ঢাকা: ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সমন্বয়কৃত নতুন মূল্য প্রতি লিটার ১১৩ দশমিক ৫৪ টাকা। যা আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। আজ সোমবার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২ (খ) ও ৩৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ মূল্য সমন্বয় করা হয়। বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণন কোম্পানিসমূহের প্রস্তাবের প্রেক্ষিতে গত ১৫ মার্চ ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ১৩ এপ্রিল থেকে ১২ মে সময়ের আমদানিকৃত পরিশোধিত ফার্নেস অয়েলের প্লাটস রেট (আন্তর্জাতিক বাজারের দাম), ক্রুড অয়েলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় মে মাসের জন্য ফার্নেস অয়েলের এই মূল্যহার সমন্বয় করা হয়।

বিপিসির ফার্নেস অয়েলের গ্রাহক শ্রেণিতে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা ও অন্যান্য গ্রাহক। এর আগে ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের মূল্য ছিল প্রতি লিটার ৯৪ দশমিক ৬৯ টাকা।