NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যার পর আলোচনায় ১২ মিনিটের এই শর্টফিল্ম, কারণ কী? হন্ডুরাসে বন্দুকধারীদের হামলায় ৬ পুলিশ কর্মকর্তাসহ নিহত ২৫ শৈশবে আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন উর্বী
Logo
logo

একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৬, ১০:০৫ এএম

একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনে সৌন্দর্যচর্চা, প্লাস্টিক সার্জারি ও কসমেটিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তারকাদের চেহারা, ত্বক কিংবা বয়স ধরে রাখার নানা পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই কথা ওঠে।

 

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা তমা মির্জা। সেখানে তিনি বর্তমান সময়ের অভিনেত্রীদের সৌন্দর্যচর্চা ও বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে নিজের মত প্রকাশ করেন।

তমা মির্জা বলেন, ‘এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা।

ও একদম রিয়েল বিউটি। আর সবারই আমার মতো হয়তো মনে হয়েছে যে কিছু জিনিস করা দরকার।’

 

চেহারার পরিবর্তন ও সৌন্দর্য ধরে রাখার বিভিন্ন পদ্ধতি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই অভিনেত্রী। 

তিনি বলেন, ‘আমি এটা অ্যাপ্রিশিয়েট করি।

আমি মোটেও এটার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে যারা বিভিন্ন পদ্ধতির হেল্প নিয়েও লুকাতে চায়। পনেরো বছর আগের আমি আর এখনের আমি’র মধ্যে যে কেউ দেখলেই পরিবর্তন পাবেন।’

 

তিনি আরো বলেন, ‘তবে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় যে চেঞ্জ হয়েছে। আমার খুব খারাপ লাগে অস্বীকার বিষয়টা।

অস্বীকার করার কিছু নেই। হয়তো কথা শুনতে হবে যে, আগে ভালো লাগতো এখন ভালো লাগে না।’

 

অনুষ্ঠানে তমা মির্জা আরো জানান, শুধু নারীরাই নন, বর্তমানে পুরুষরাও বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্ট নিচ্ছেন।