NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ক্রিকেটে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত খুলছেন ইব্রাহিম আহমেদ


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

ক্রিকেটে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত খুলছেন ইব্রাহিম আহমেদ

বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সাঈদ ইব্রাহিম আহমেদ। এ লক্ষ্যে আজ বাংলাদেশে অবস্থিত আরব আমিরাতের দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামদির সঙ্গে বৈঠক করেন তিনি।

 

বৈঠকে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার ক্রিকেট সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আরব আমিরাত সরকারের আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

আলোচনায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, আধুনিক টার্ফ সুবিধা, ইনডোর ট্রেনিং অবকাঠামো এবং বায়োমেকানিক্যাল সেন্টার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়। পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নে স্পোর্টস সায়েন্স ও প্রযুক্তিনির্ভর সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়।

 

ক্রিকেটের বাইরেও বাংলাদেশে সোলার এনার্জি ও এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আরব আমিরাত। 

বৈঠক শেষে সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমানের পর্যায়ে নিতে হলে আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরব আমিরাতের মতো একটি দেশের সঙ্গে অংশীদারিত্ব দেশের ক্রিকেটের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।’

বিসিবির এই পরিচালক আরো জানান, তরুণ ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা এবং দেশের ক্রিকেট কাঠামোকে আধুনিকায়নের লক্ষ্যে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন, ‘আরব আমিরাত শুধু ক্রিকেট নয়, ক্রীড়া কেন্দ্র গড়ে তুলেছে।

তাদের অবকাঠামো অনেক উন্নত। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে অবকাঠামোগত দিকগুলো নিয়ে কাজ করতে।’

 

এ সময় আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামদি বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।