NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

৯ বছর পর চীন সফরে ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৬, ০৯:০৫ এএম

৯ বছর পর চীন সফরে ট্রাম্প

বিশ্ব রাজনীতি ও অর্থনীতির এক অস্থির সময়ের মধ্যে ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ মে) বেইজিংয়ে পৌঁছানোর পর তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ মে) শি চিনপিংয়ের সঙ্গে তিনি ঐতিহাসিক ‘টেম্পল অফ হেভেন’ পরিদর্শন করবেন।

 

বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে নিজ দেশে কিছুটা চাপে রয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতি সামাল দিতে চীনের কাছে আমেরিকার খাদ্যপণ্য ও বিমান বিক্রির বড় চুক্তি করতে চান তিনি। দুই দেশের বিরোধ মেটাতে একটি ‘বোর্ড অফ ট্রেড’ গঠনেরও পরিকল্পনা রয়েছে তার।

 

সফর প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বের দুই পরাশক্তি। সামরিকভাবে আমরাই সেরা, আর চীন দ্বিতীয়। শি চিনপিংয়ের সঙ্গে আমার আলোচনার প্রধান বিষয় হবে বাণিজ্য।’ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়লেও এ বিষয়ে চীনের সহায়তা নিতে নারাজ ট্রাম্প।

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ইরান পরিস্থিতি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে, তাই এটি আলোচনার মূল বিষয় নয়।