NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নিউইয়র্কে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা’র সংবর্ধনা


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ১০:০৫ এএম

নিউইয়র্কে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা’র সংবর্ধনা

নিউইয়র্কে ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তার উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সাংসদ  আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত এই মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে এবং দক্ষ জনশক্তি রফতানিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি দালাল চক্রের হয়রানি বন্ধে কঠোর মনিটরিং ব্যবস্থা এবং প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া সহজ করার কথা জানান।

পাশাপাশি দক্ষ কর্মী পাঠানো ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন  তিনি।

ফাউন্ডেশনের সভাপতি রশীদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামিল আনছারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল গফফার চৌধুরী খসরু ও মাওলানা যাকারিয়া মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলীসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।