NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ওয়ানডে থেকে বিদায় নিচ্ছেন ফিঞ্চ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

>
ওয়ানডে থেকে বিদায় নিচ্ছেন ফিঞ্চ

ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার চলমান সিরিজ দিয়েই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানছেন তিনি, আজ শনিবার জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি, দলকে নেতৃত্বও দেবেন। 

১৪৫টি ওয়ানডে খেলা এই ওপেনার ৫৪ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৩ সালে অভিষেকের পর ৫০৪১ রান করেছেন ৩৯.১৩ গড়ে, ১৭ সেঞ্চুরির পাশাপাশি আছে ৩০টি ফিফটিও। অস্ট্রেলিয়ার হয়ে জিতেছেন ২০১৫ বিশ্বকাপ। তবে অস্ট্রেলিয়ান এই ওপেনার শেষ কিছু দিন ধরেই রানে ছিলেন না এই ফরম্যাটে।

বিদায়ের খবর জানিয়ে ফিঞ্চ বলেন, ‘এই যাত্রাটা দারুণ ছিল, বেশ কিছু অবিশ্বাস্য স্মৃতি আছে এ যাত্রায়। দারুণ এক ওয়ানডে দলের অংশ হতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান মনে করছি। সমানভাবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যেসব মানুষের সঙ্গে খেলেছি ও পর্দার আড়ালে যারা ছিলেন তাদের সঙ্গে কাজ করতে পেরে। ’

ওয়ানডে বিশ্বকাপের আর এক বছরও বাকি নেই। ঠিক এমনই সময় ওয়ানডেকে বিদায় বললেন ফিঞ্চ। তার ভাষ্য, ‘নতুন অধিনায়ককে পরের বিশ্বকাপ জেতার প্রস্তুতির জন্য সেরা সুযোগ দেওয়ার এখনই সময়। আমার এই যাত্রাকে এই পর্যন্ত নিয়ে আসতে আমাকে যারা সাহায্য করেছেন, সমর্থন যুগিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।’