NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

কানাডার টরন্টোয় প্রকাশনা উৎসব করেছে বাংলাদেশিদের সাহিত্য সংগঠন ‘কানাডা জার্নাল’


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

কানাডার টরন্টোয় প্রকাশনা উৎসব করেছে বাংলাদেশিদের সাহিত্য সংগঠন ‘কানাডা জার্নাল’

টরন্টো: কানাডার টরন্টোয় প্রকাশনা উৎসব করেছে বাংলাদেশিদের সাহিত্য সংগঠন ‘কানাডা জার্নাল’। কানাডার টরন্টোয় প্রকাশনা উৎসব করেছে বাংলাদেশিদের সাহিত্য সংগঠন ‘কানাডা জার্নাল’। শুক্রবার টরন্টো শহরের সেন্ট পল ইউনাইটেড চার্চে এ অনুষ্ঠানে তিনটি নতুন বই ও সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে লেখক ও গবেষক সুব্রত কুমার দাস সম্পাদিত ‘কানাডায় একাত্তর বাঙালির অভিজ্ঞতা’, কলকাতা থেকে প্রকাশিত শ্যামশ্রী রায় কর্মকার সম্পাদিত সাহিত্য সাময়িকী ‘সাহিত্য এখন’ এবং লন্ডন থেকে প্রকাশিত উদয় শংকর দুর্জয় সম্পাদিত ‘পোয়েট্রি আউট লাউড’ সাময়িকীর কানাডা বিষয়ক সংখ্যা।

এই দুই সাময়িকীর অতিথি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সুব্রত কুমার দাস। প্রকাশনাগুলোতে কানাডায় বসবাসরত বাঙালি ও অবাঙালি লেখকদের লেখা অন্তর্ভুক্ত রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইখতিয়ার ওমর। বিশেষ অতিথি ছিলেন কানাডার চারজন পোয়েট লরিয়েট—জর্জ এলিয়ট ক্লার্ক, অ্যান মাইকেলস, এ এফ মরিৎজ ও লিলিয়ান অ্যালেন।

প্রায় দুই শতাধিক লেখক, সাহিত্যিক ও পাঠকের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ ইকবাল, স্বপন বিশ্বাস, সুলতানা শিরীন সাজি, রোকসানা লেইস, আকবর হোসেন, ফজলুল হক সৈকত, সেলিনা শেলী, দিলীপ চক্রবর্তী, তাসলিমা হাসান, শহিদুল ইসলাম মিন্টু, রোকসানা পারভীন, আবদুল হাসিব, স্বপন কুমার দেব, নিরঞ্জন রায়, হোসনে আরা জেমী, জান্নাতুল ফেরদৌস, প্রতিমা সরকার, মাহবুব ওসমানী ও মনীষ পাল।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সূর্য চক্রবর্তী, মনীষ পাল, মোর্শেদ নিজাম ও বজলুর মারুফ। আয়োজকরা জানান, গত বইমেলায় ঢাকা থেকে সুব্রত কুমার দাস সম্পাদিত ‘কানাডায় একাত্তর বাঙালির অভিজ্ঞতা’ বইটি প্রকাশিত হয়, যেখানে কানাডার বিভিন্ন শহরে বসবাসরত ৭১ জন বাঙালির অভিজ্ঞতা সংকলিত হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে চার পোয়েট লরিয়েটের জন্মদিন উপলক্ষ্যে ক্রোড়পত্রের প্রতিলিপি তাদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রকাশিত তিনটি বইয়ের লেখকদের লেখক কপি দেওয়া হয়।