NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ইরাকের ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ১০:০৫ এএম

ইরাকের ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার উপ-জ্বালানিমন্ত্রীসহ ইরাকি সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে নিষেধাজ্ঞার তালিকায় ইরাকের উপ-জ্বালানিমন্ত্রী আলি মারিজ আল-বাহাদলি রয়েছেন বলে জানায়।

তিনি ইরান সরকার এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর স্বার্থে তেল বিক্রির কার্যক্রমে সহায়তা করেছেন বলে অভিযোগ তুলেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরান-সমর্থিত ইরাকের প্রধান সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর শীর্ষ ৩ কর্মকর্তার বিরুদ্ধেও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা হলেন—মুস্তাফা হাশিম লাজিম আল-বেহাদিলি, আহমেদ খুদাইর মাকসুস মাকসুস এবং মোহাম্মদ ইসা কাজিম আল-শুয়াইলি।

মার্কিন কর্তৃপক্ষ আরো জানিয়েছে, চারটি ইরাকি কম্পানিকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।

 

এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘ইরানের সামরিক বাহিনী যাতে ইরাকি তেল ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও আমাদের অংশীদারদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন করতে না পারে, সে বিষয়ে ট্রেজারি বিভাগ নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে না।’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-সংক্রান্ত চাপ বৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।