NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

গানে অশ্লীলতার অভিযোগে নোরা ফাতেহিকে ডাকল মহিলা কমিশন


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ১০:০৫ এএম

গানে অশ্লীলতার অভিযোগে নোরা ফাতেহিকে ডাকল মহিলা কমিশন

সারকে চুনার’ গানটিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে এবার অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে তলব করেছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। গানের দৃশ্যে ‘অশ্লীলতা’ ও ‘অশালীন’ আচরণের অভিযোগে তাকে ৭ মে (বৃহস্পতিবার) সকাল ১১টা ৩০ মিনিটে কমিশনের সামনে হাজির হতে বলা হয়েছে।

গত মার্চ মাসে ‘সারকে চুনার তেরি সারকে’ গানটির বিষয়বস্তু নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। অভিযোগ ওঠে যে, গানটিতে অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ দৃশ্য ব্যবহার করা হয়েছে।

বিষয়টি নজরে আসার পর মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে নোরা ফাতেহি ছাড়াও অভিনেতা সঞ্জয় দত্ত, প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে সমন জারি করে।

 

জাতীয় মহিলা কমিশনের মতে, গানটি ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং শিশুদের সুরক্ষায় তৈরি ‘পকসো’ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছে। কমিশনের দাবি, গানটির কথা ও দৃশ্যগুলো সমাজের জন্য আপত্তিকর এবং নিয়মবহির্ভূত।

এই গানটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং জনরোষের মুখে ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ‘সারকে চুনারি’ গানটি নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন এই ঘটনার পূর্ণাঙ্গ শুনানির জন্য নোরা ফাতেহিকে সশরীরে হাজির হয়ে নিজের পক্ষ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।