NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

কিয়েভের যুদ্ধবিরতি উপেক্ষা, রাশিয়ার হামলায় ২৭ ইউক্রেনীয় নিহত


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৬, ০৯:০৫ এএম

কিয়েভের যুদ্ধবিরতি উপেক্ষা, রাশিয়ার হামলায় ২৭ ইউক্রেনীয় নিহত

ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতিকে শান্তির প্রতি ‘প্রকাশ্য অবজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৬ মে) ইউক্রেন অভিযোগ করেছে, মস্কো কিয়েভের প্রস্তাবিত যুদ্ধবিরতিকে উপেক্ষা করে কয়েক ডজন ড্রোন এবং বিমান হামলা চালিয়েছে। এতে ২৭ বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮-৯ মে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন কিয়েভকে।

তবে জেলেনস্কি ৬ মে থেকে একতরফা যুদ্ধবিরতির প্রস্তাবটি দিয়েছিলেন।

 

ইউক্রেনের দাবি অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত রাশিয়া ১,৮২০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। জাপোরিঝিয়াসহ অন্যান্য অঞ্চলে রাশিয়ার লাগাতার হামলায় অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জেলেনস্কি এই হামলাকে ‘নৃশংস ও অবমাননাকর’ বলে অভিহিত করেছেন।

তিনি জানান, রাশিয়া জীবন বাঁচানোর পরিবর্তে যুদ্ধকেই বেছে নিয়েছে এবং কিয়েভ এখন এর ‘যথাযথ প্রতিশোধমূলক’ ব্যবস্থা নেবে।

 

৯ মে মস্কোর রেড স্কয়ারে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন কুচকাওয়াজে ইউক্রেন পাল্টা হামলা চালাবে বলে ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি।  

এদিকে রাশিয়া মস্কো ও সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা জোরদার করেছে। এতে মোবাইল ইন্টারনেট সেবা কিছুটা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।