NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৬, ০৯:০৫ এএম

‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছেন তারা। বর্তমানে মেয়ের পড়াশোনার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী, আর দেশে আছেন সানী। দূরত্ব থাকলেও বিশেষ দিনগুলোতে ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না এই তারকা দম্পতি।

 

আজ বুধবার (৬ মে) ওমর সানীর ৫৫তম জন্মদিনে একটি ভিডিও বার্তা পাঠিয়ে আবারও ভালোবাসার সেই বন্ধন তুলে ধরলেন মৌসুমী। 

ভিডিওতে তাকে কেক সামনে রেখে ‘হ্যাপি বার্থডে’ গান গাইতে দেখা যায়। এরপর স্বামীর উদ্দেশে তিনি বলেন, ‘শুভ জন্মদিন সানী, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি উইশ করি তুমি আমাদের মাঝে, আমার জীবনে বটগাছ হয়ে থেকো সব সময়।

 

মৌসুমী-ওমর সানী দাম্পত্য জীবনের ২৬ বছর | চ্যানেল আই অনলাইন

এতেই থেমে থাকেননি তিনি। আরো আবেগঘন কণ্ঠে বলেন, ‘বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সব সময়ের জন্য। লাভ ইউ!’

স্ত্রীর এই ভালোবাসার জবাব দিতেও দেরি করেননি ওমর সানী। ভিডিওটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, ‘ধন্যবাদ প্রিয়দর্শিনী, তোমার জন্য দোয়া।

 

উল্লেখ্য, ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন ওমর সানী ও মৌসুমী। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করেন তারা। এরপর ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেন এই জুটি।

সিনেমার কাজ করতে গিয়েই গড়ে ওঠে তাদের প্রেম, যা ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়েতে পরিণতি পায়। দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে এখনো একই রকম ভালোবাসায় আবদ্ধ এই তারকা জুটি।

 

বর্তমানে অভিনয়ে খুব বেশি নিয়মিত না হলেও ওমর সানী ব্যবসা ও সামাজিক নানা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন।