NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘মারধর’ করে তদন্তের মুখে নেইমার


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৯:০৫ এএম

সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘মারধর’ করে তদন্তের মুখে নেইমার

ব্রাজিল তারকা নেইমারের বিরুদ্ধে অনুশীলনে সতীর্থকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তদন্ত শুরু করেছে সান্তোস। 

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার অনুশীলনে ক্লাব সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘শারীরিকভাবে আঘাত’ করার অভিযোগে নেইমারের বিরুদ্ধে এই তদন্ত শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। 

ক্লাব সূত্রে জানা গেছে, রবিবারের অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে যাওয়ার পরই উত্তেজনা ছড়ায়। এতে নিজেকে অসম্মানিত মনে করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

পরিস্থিতি একপর্যায়ে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নেইমার নাকি রবিনিও জুনিয়রকে পা লাগিয়ে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে সতীর্থরা এগিয়ে এসে তাদের আলাদা করেন।

 

এক বিবৃতিতে সান্তোস জানায়, ‘ক্লাবের একজন খেলোয়াড় কর্তৃক আরেক খেলোয়াড়ের বিরুদ্ধে কথিত শারীরিক আক্রমণের বিষয়টি আমাদের নজরে এসেছে।’ ঘটনার পরপরই ক্লাব কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়।

বিষয়টি খতিয়ে দেখছে ক্লাবের আইন বিভাগ।

 

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, নেইমার তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করেছেন, ফেলে দিয়েছেন এবং মুখে চড় মেরেছেন। এমনকি ‘ন্যূনতম নিরাপত্তার অভাব’-এর অভিযোগ তুলে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল নিয়েও আলোচনার দাবি জানিয়েছেন তিনি।

 

এদিকে ঘটনার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন নেইমার। তিনি ফোনে এবং বার্তার মাধ্যমে রবিনিও জুনিয়র ও তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, রবিনিও জুনিয়র ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনিওর ছেলে। গত মৌসুমে সান্তোসের মূল দলে সুযোগ পাওয়া এই তরুণ এ মৌসুমে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন।