NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাজ্যে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৯:০৫ এএম

যুক্তরাজ্যে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২

যুক্তরাজ্যে ব্রিস্টলের ফ্রেঞ্চ এলাকার একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে দুজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। রবিবার (৩ মে) ঘটনাটিকে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করেছে অ্যাভন অ্যান্ড সমারসেট পুলিশ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণটি সন্দেহজনক হিসেবে বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে। তবে এটিকে কোনো সন্ত্রাসী হামলার ঘটনা হিসেবে ধরা হচ্ছে না।

 

 

এদিকে রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ফ্রেঞ্চ স্টার্নকোর্ট রোডের একটি বাড়িতে অ্যাভন ও সমারসেট পুলিশকে ডাকা হয়। এরপর কর্মকর্তারা এলাকাটি ঘিরে ফেলেন এবং আশপাশের বাসিন্দাদের দ্রুত একটি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়।

পরিস্থিতিটি নিয়ে স্থানীয়রা বেশি চিন্তা-ভাবনা করে আতঙ্ক না ছড়ানোর অনুরোধ করে পুলিশ বলেন, ‘জরুরি পরিষেবা কর্মীরা না বলা পর্যন্ত এলাকাটি এড়িয়ে চলার জন্য উৎসাহিত করা হচ্ছে।’

কর্মকর্তারা জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আর বলা যাচ্ছে না।