NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

পিএসএলে চ্যাম্পিয়ন নাহিদ রানার পেশোয়ার জালমি


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৯:০৫ এএম

পিএসএলে চ্যাম্পিয়ন নাহিদ রানার পেশোয়ার জালমি

পেশোয়ার জালমি কেন তাকে উড়িয়ে নিয়েছে, সেটির প্রমাণ দিলেন নাহিদ রানা। লাহোরে আজ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের ফাস্ট বোলার। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নাহিদ রানা নিয়েছেন ২ উইকেট। হায়দরাবাদ কিংসকে ১২৯ রানে অলআউট করার পর স্কোরটা ২৯ বল ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে ৯ বছর পর আবার চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি।

 

নাহিদ রানা প্রথমবার বোলিংয়ে আসেন ষষ্ঠ ওভারে। এর আগে প্রথম ৫ ওভারে ২ উইকেট হারালেও ৫৬ রান তুলে ফেলেছিল হায়দরাবাদ। নাহিদ রানার প্রথম ওভার শেষে স্কোরে যোগ হয় আরও ১৩ রান। সুফিয়ান মুকিমের করা পরের ওভারে ৪ বলের মধ্যে উসমান খান ও ইরফান খানের বিদায়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ।

 

নাহিদ রানা নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে অস্ট্রেলীয় তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাক উপহার দিয়ে চাপটা আরও বাড়িয়ে দেন। শর্ট বলে পুল করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়েছেন ম্যাক্সওয়েল। ওভারটার পঞ্চম বলে কুশল পেরেরাও রানআউট। তাতে ৭৩/৬ হয়ে যায় হায়দরাবাদের স্কোর।

 

ওভারটায় মাত্র ৫ রান দেওয়া নাহিদ রানা আবার বোলিংয়ে আসেন ১৪তম ওভারে। এর আগেই ৭ উইকেট হারিয়ে ফেলা হায়দরাবাদের ব্যাটসম্যানরা একটি রানও নিতে পারেননি নাহিদ রানার দুর্দান্ত গতির সামনে। ওভারের পঞ্চম বলে হুনাইন শাহকে বোল্ড করে দ্বিতীয় উইকেটটি পেয়ে যান নাহিদ রানা। মেডেন উইকেট নেওয়া নাহিদ রানা ১৭তম ওভারে দেন ৪ রান।

রান তাড়ায় ৪০ রানে ৪ উইকেট হারালেও অ্যারন হার্ডিও আবদুল সামাদের ৮৫ রানের জুটিতে সব শঙ্কা দূর হয়ে যায়।

সামাদ ৩৪ বলে ৪৮ রান করে বিদায় নিলেও হার্ডি অপরাজিত থাকেন ৩৯ বলে ৫৬ রানে। এর আগে বল হাতে অস্ট্রেলিয়ার এই পেস-বোলিং অলরাউন্ডার ২৭ রানে নেন ৪ উইকেট।