NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

সিলেট সফর শেষে ঢাকায় তারেক রহমান


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৯:০৫ এএম

সিলেট সফর শেষে ঢাকায় তারেক রহমান

সিলেট সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানের ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

ফেরার আগে সন্ধ্যা ৬টার দিকে শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতাকর্মীদের এক কর্মিসভায় যোগ দেন তিনি।

সেখানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কর্মিসভা শেষ করে প্রধানমন্ত্রী ওসমানী বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।