NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সুমুদ ফ্লোটিলা ও হরমুজের সৈন্যরা ‘এপস্টেইন ফ্রন্ট’ ইস্যুতে বিশ্বকে জাগিয়ে তুলবে : আইআরজিসি


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৯:০৫ এএম

সুমুদ ফ্লোটিলা ও হরমুজের সৈন্যরা ‘এপস্টেইন ফ্রন্ট’ ইস্যুতে বিশ্বকে জাগিয়ে তুলবে : আইআরজিসি

‘সুমুদ’ নৌ ফ্লোটিলার যাত্রীরা এবং হরমুজ প্রণালির সৈন্যরা এপস্টেইন ফ্রন্টের বিরুদ্ধে বিশ্বকে জাগিয়ে তুলবে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

প্রেস টিভির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এর আগে ইসরায়েলি শাসনব্যবস্থা ঘোষণা করেছিল যে গাজাগামী ‘সুমুদ’ ফ্লোটিলার জাহাজগুলো আটকানোর তাদের অভিযান শেষ হয়েছে এবং জাহাজে থাকা ১৭৫ জন কর্মীকে দখলকৃত ভূখণ্ডে স্থানান্তর করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছিল, ‘সুমুদ’ ফ্লোটিলার ৫৮টি জাহাজের মধ্যে ২১টি জব্দ করা হয়েছে এবং সতর্ক করে দিয়েছে যে বাকি জাহাজগুলো যদি পথ পরিবর্তন না করে ফিরে না যায়, তাহলে সেগুলোর বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

 

‘সুমুদ’ ফ্লোটিলা এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় ভূমধ্যসাগর দিয়ে গাজা উপত্যকার দিকে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়ার সময় ইসরায়েলি শাসনের হামলায় ৩১ জন কর্মী আহত হয়েছেন।

তারা আরও জানায়, আহতদের মধ্যে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার চারজন, ইতালি ও যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডা, নেদারল্যান্ডস, স্পেন, যুক্তরাজ্য, কলম্বিয়া ও জার্মানির দুজন করে এবং হাঙ্গেরি, ইউক্রেন, ফ্রান্স, পোল্যান্ড ও পর্তুগালের একজন করে রয়েছেন।

এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  আন্তর্জাতিক জলসীমায় মানবিক ফ্লোটিলা ‘সুমুদ ২’-এর ওপর ইসরায়েলি শাসনের হামলা এবং ফিলিস্তিনপন্থী কর্মীদের সহিংসভাবে আটক করাকে সামুদ্রিক দস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানান।

১১টি দেশ যৌথ বিবৃতি দিয়ে ‘সুমুদ’ নামে গাজা-সমর্থক কর্মীদের বৈশ্বিক ফ্লোটিলার ওপর ইসরায়েলি শাসনের হামলার নিন্দা জানিয়েছে।

 

বিবৃতিতে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কামনা করা হয়।