NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

হরমুজের বদলে প্রণালির মানচিত্রে নিজের নাম লিখলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৬, ০৯:০৫ এএম

হরমুজের বদলে প্রণালির মানচিত্রে নিজের নাম লিখলেন ট্রাম্প

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির একটি সংশোধিত মানচিত্র শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই মানচিত্রে কৌশলগত এই জলপথের নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা রয়েছে। খবর এনডিটিভির

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই সংশোধিত মানচিত্রের ছবিটি শেয়ার করেন ট্রাম্প।

ছবিটি মূলত ‘আইস্ট্যান্ডউইথট্রাম্প৪৭’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল।

 

হরমুজ প্রণালি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। এর মধ্য দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়ে থাকে।

নাম ব্যবহার নতুন নয়

এটি প্রথম নয় যে ট্রাম্প এই শব্দ ব্যবহার করলেন।

গত ২৭ মার্চ মিয়ামিতে এক বিনিয়োগ ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি ইরান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে   ‘ট্রাম্প প্রণালি’ শব্দযুগল ব্যবহার করেন। পরে অবশ্য তিনি সংশোধন করে ‘হরমুজ’ বলেন এবং নিজের মন্তব্যটি ‘ভুল’ বলে উল্লেখও করেন।

 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে—এমন খবরের পরই ট্রাম্পের এমন পোস্ট সামনে এলো। 

এদিকে যুদ্ধ পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির কারণে ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ছে।

অর্থনৈতিক চাপ সাধারণ ভোক্তাদের ওপর প্রভাব ফেলছে এবং মিত্র দেশগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

 

ইরানের প্রতিক্রিয়া

ইরান পাল্টা অবস্থানে গিয়ে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরো জোরদার করার চেষ্টা করছে বলে জানা গেছে। তবে একই সঙ্গে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ প্রত্যাহার করে এবং আলোচনায় বসে, তবে তারা এই সমস্যা সমাধানের চেষ্টা করতে পারে।

ইরানের পার্লামেন্ট স্পিকার অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের উদ্দেশ্য ইরানের ভেতরে বিভাজন সৃষ্টি করা এবং দেশকে ভেতর থেকে দুর্বল করা।