NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

মাদুরোর বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ হচ্ছেন সাবেক গোয়েন্দা প্রধান ‘মুরগি’


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

মাদুরোর বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ হচ্ছেন সাবেক গোয়েন্দা প্রধান ‘মুরগি’

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য বড় দুঃসংবাদ হয়ে আসছেন তারই একসময়ের বিশ্বস্ত গোয়েন্দা প্রধান হুগো কারভাহাল। বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিন জেলে বন্দি মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে মার্কিন সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে।

সিএনএন-এর হাতে আসা একটি চিঠিতে দেখা যায়, কারভাহাল গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লিখেছিলেন, তিনি তার অতীত অপরাধের জন্য ‘প্রায়শ্চিত্ত’ করতে চান।

তার দাবি, মাদুরো প্রশাসন সচেতনভাবে আমেরিকায় মাদক ও অপরাধী পাঠিয়ে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করেছিল।

 

চিঠিতে কারভাহাল আরো কিছু ভয়াবহ অভিযোগ এনেছেন। সেগুলো হলো—মাদুরো যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ ও কারচুপি করার চেষ্টা করেছিলেন। ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং 'ট্রেন দে আরাগুয়া'-র সঙ্গে আঁতাত করে যুক্তরাষ্ট্রে অপরাধী ও মাদক পাচার করেছিলেন।

উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘কার্টেল দে লস সোলেস’ বা সূর্যের কার্টেল ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন মাদুরো।

 

গত সপ্তাহে কারভাহালের সাজা ঘোষণার শুনানি হঠাৎ স্থগিত করা হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, সাজা স্থগিত হওয়া এবং মার্কিন ফেডারেল ইনমেট ডাটাবেসে তার নাম না থাকা—এই দুটি বিষয়ই ইঙ্গিত দেয় যে তিনি মার্কিন কৌঁসুলিদের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছেছেন এবং মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন।

২০২৬ সালের জানুয়ারিতে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় এক নজিরবিহীন অভিযান চালিয়ে কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে নিউইয়র্কে নিয়ে আসে।

বর্তমানে তিনি সেখানেই বিচারের অপেক্ষায় আছেন। সাবেক এই গোয়েন্দা প্রধানের সাক্ষ্য মাদুরোর যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে পারে।