NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দেশটির ডাং ওয়াঙ্গি জেলা পুলিশ সদর দপ্তরের রিমান্ড কক্ষে রিমান্ড আবেদন করা হয়। মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা বলেন, ‘তাদের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

 

মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুই গাড়ির সংঘর্ষে নিহত হন বাংলাদেশি নাগরিক মুজাহিদ মিল্লাদ (২২)। এ ঘটনায় আহত হন তার স্ত্রী তাবাসসুম আবিদা। এ দম্পতির বাড়ি হবিগঞ্জে।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে তারা বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক ধরে যাচ্ছিলেন।

ওই সময় ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে আসছিলেন বিপরীত দিক থেকে। ওই সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে ভুল লেনে ঢুকে পড়েন। এতে দুই গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মুজাহিদ মিল্লাদের মৃত্যু হয়।

 

সংঘর্ষে সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হন।

ঘটনার পর সড়ক পরিবহন আইনে মামলা করে সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।