NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

মেসি না ইয়ামাল, বার্সার ইতিহাসে সেরা হিসেবে কাকে বেছে নিলেন ডি ইয়ং


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

মেসি না ইয়ামাল, বার্সার ইতিহাসে সেরা হিসেবে কাকে বেছে নিলেন ডি ইয়ং

লিওনেল মেসি নাকি লামিনে ইয়ামাল, ফুটবল বিশ্বে এই তুলনা এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। একদিকে ইতিহাসের অন্যতম সেরা, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাব্য সুপারস্টার; দুজনকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

অভিজ্ঞতার বিচারে লিওনেল মেসি সর্বকালের সেরাদের একজন হিসেবে স্বীকৃত। রেকর্ড ৮টি ব্যালন ডি’অর জয় করা এই আর্জেন্টাইন কিংবদন্তি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলছেন এবং ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন।

 

অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সেই লামিনে ইয়ামাল বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। বাঁ-পায়ের এই উইঙ্গার বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছেন এবং ইতোমধ্যেই নিজেকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে প্রমাণ দিচ্ছেন।

অনেকেই ইয়ামালকে ‘ভবিষ্যতের মেসি’ বা ‘মেসি-পরবর্তী যুগের সেরা’ হিসেবে দেখছেন। তবে তরুণ এই ফুটবলার নিজেই তুলনার বিপক্ষে।

তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি কারো সঙ্গে তুলনা চান না; বরং নিজের পথ নিজেই তৈরি করতে চান।

 

তবে এ প্রসঙ্গে বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। এই ডাচ ফুটবলার বার্সেলোনায় দুজনের সঙ্গে খেলেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডি ইয়ংকে জিজ্ঞেস করা হয়, তার মতে কে বেশি ভালো; মেসি না ইয়ামাল? উত্তরে ডাচ তারকা জানান, দুজনই অসাধারণ খেলোয়াড় হলেও লিওনেল মেসির সঙ্গে কারো তুলনা হয় না।

 

ডি ইয়ং বলেন, ‘আমার মনে হয় না আমি আর কখনো মেসির মতো কাউকে দেখতে পাব। সে ইতিহাসের সেরা ফুটবলার। লামিনে ইয়ামাল দারুণ প্রতিভাবান, ভবিষ্যতে সে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে, এমনকি একাধিকবারও হতে পারে।’

তিনি আরো যোগ করেন, ‘আমি ছোটবেলা থেকেই মেসিকে দেখে বড় হয়েছি। আমার কাছে সে-ই সর্বকালের সেরা।

তবে আশা করি, ইয়ামাল একদিন বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে উঠবে।’