NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনা করতে বিএনপি সম্মত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ ও দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান ও পরামর্শ বা সুপারিশ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করতে।  যে অবস্থানেই থাকি না কেন, সকল সময় আমরা দেশের স্বার্থের প্রস্তাব গ্রহণ এবং সেই প্রস্তাবে আলোচনা করতে রাজি আছি।

’ 

 

প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না? সংসদ নেতা হিসেবে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো। আমাদের অবস্থান থেকে আমরা বসবো আমরা আলোচনা করব। আমরা উনাদের প্রস্তাব দেখবো। যদি উনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে কিছু থাকে এবং বাস্তবায়ন করা সম্ভব হয় অবশ্যই আমরা তা করবো।

কারণ আমরা এই সংসদে যেদিকেই বসি না কেন জনগণ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। কাজেই বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা আলোচনায় প্রস্তুত আছি।’

 

তারেক রহমান বলেন, ‘এই সংসদে আমরা যে বিষয়টি নিয়ে মাত্র আলোচনা প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। সেই বিষয়টি নিয়ে হয়তোবা আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

তবে নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি, শুধু বাংলাদেশের জন্য নয়, এই মুহূর্তে আমরা যদি বিশ্ব রাজনীতি বিশ্ব পরিস্থিতি বিশ্ব বাস্তবতা বিবেচনায় সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ‘

 

তিনি আরো বলেন, ‘যে যেভাবেই আমরা বলি না কেন, যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, প্রত্যেকটি দেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনার মাধ্যমে এই সংসদের প্রত্যেক সদস্য ও প্রত্যেকটি রাজনৈতিক দল একটি জায়গা উপনীত হয়েছি। যতই মতপার্থক্য থাকুক না কেন, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোন মতপার্থক্য নেই।’