NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর

মার্কিন নৌবাহিনীর সচিব জন ফেলান হঠাৎ করেই তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। বুধবার পেন্টাগন জানিয়েছে, এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর হবে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, ‘ফেলান তার দায়িত্ব পালনকালে নৌবাহিনী ও বিভাগের জন্য যে কাজ করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।’

তিনি আরো জানান, ফেলানের জায়গায় আপাতত হাং কাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

 

উল্লেখ্য, ফেলান ওয়াশিংটন ডিসিতে নৌবাহিনীর একটি বড় সম্মেলনে বক্তব্য দেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার ঠিক একদিন পরেই এই আকস্মিক পদত্যাগের ঘটনা ঘটল। কয়েক সপ্তাহ আগেই প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল র‍্যান্ডি জর্জসহ সেনাবাহিনীর আরো দুজন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করা হয়।

২০২৪ সালের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেলানকে সচিব পদে মনোনীত করেন। আগে তিনি সামরিক বাহিনীতে কাজ করেননি বা সামরিক বাহিনীতে কোনো বেসামরিক নেতৃত্বের পদেও ছিলেন না।

ফেলান ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একজন প্রধান দাতা ছিলেন এবং তিনি রাগার ম্যানেজমেন্ট এলএলসি নামক একটি ব্যক্তিগত বিনিয়োগ সংস্থা প্রতিষ্ঠা করেন।

 

তার জীবনী অনুসারে, সামরিক বাহিনীর সঙ্গে ফেলানের প্রথম যোগাযোগ হয় ‘স্পিরিট অফ আমেরিকা’ নামক একটি অলাভজনক সংস্থায় উপদেষ্টা পদের মাধ্যমে। এটি ইউক্রেন ও তাইওয়ানের প্রতিরক্ষায় সহায়তা করত।