NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়া নিয়ে স্পিকারের ক্ষোভ


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়া নিয়ে স্পিকারের ক্ষোভ

জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে এক সংসদ সদস্যের (এমপি) খাওয়াদাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। অধিবেশনে শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখার স্বার্থে এমন আচরণের সমালোচনা করে স্পিকার বলেন, ‘পরে আরো কী খাবেন, গড নোজ (আল্লাহই জানেন)’।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তবে ক্যামেরায় ওই সংসদ সদস্যের মুখ দেখা না যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

প্রত্যক্ষদর্শী ও সংসদ সূত্রে জানা যায়, বিকেলে অধিবেশন চলাকালে স্পিকার তার চেয়ারে বসে হঠাৎ লক্ষ করেন এক সংসদ সদস্য কিছু একটা খাচ্ছেন। অধিবেশন কক্ষে খাওয়ার কোনো নিয়ম না থাকায় স্পিকার তৎক্ষণাৎ মাইকে তাকে প্রশ্ন করেন তিনি কী খাচ্ছেন।

স্পিকার জানতে চান—তিনি চা পান করছেন কি না। জবাবে ওই সংসদ সদস্য জানান, তিনি চা নয় বরং ‘গরম পানি’ পান করছেন।

 

সংসদ সদস্যের এমন উত্তরে স্পিকার কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘পরে আরো কী খাবেন, গড নোজ।’

সংসদীয় রেওয়াজ অনুযায়ী, অধিবেশন কক্ষের ভেতরে চা-পান, ধূমপান কিংবা কোনো ধরনের খাবার খাওয়ার অনুমতি নেই। সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় বিষয়টি সব সময় কঠোরভাবে পালন করা হয়।