NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে

টানা দুই ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলাভেস।

টনি মার্টিনেজের জোরালো শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক লুনিন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ৩০তম মিনিটে এগিয়ে যায় লস ব্লাঙ্কোরা। পেনাল্টি বক্সের বাইরে থেকে এমবাপ্পের শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়াতে এগিয়ে যায় আরবেলোয়ার দল।

 

প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও ব্যর্থ হন এমবাপ্পে।

উল্টো যোগ করা সময়ে মার্টিনেজের শট পোস্টে লাগলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় আলাভেসের।

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত একক প্রচেষ্টায় ডিফেন্স ভেঙে নিচু শটে গোল করেন। এরপর ব্রাহিম দিয়াজের শট লাইন থেকে ক্লিয়ার করেন নাহুয়েল তেনাগ্লিয়া।

 

ম্যাচের শেষদিকে চাপ বাড়ায় আলাভেস। যোগ করা সময়ে টনি মার্টিনেজ গোল করে ব্যবধান কমালেও জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।

এই জয়ে পয়েন্ট তালিকায় কিছুটা স্বস্তি পেলেও এখনো শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে বিদায় নেওয়ার পর এই জয় মাদ্রিদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রক্ষণভাগের দুর্বলতা এখনো চিন্তার কারণ।

টানা ৯ ম্যাচে গোল হজম করেছে তারা।