NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

এলিজাবেথের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক ও স্মৃতিচারণা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৮:৪২ পিএম

>
এলিজাবেথের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক ও স্মৃতিচারণা

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা। অনেকে রানির সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণা করেছেন।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দ্বিতীয় এলিজাবেথ ছিলেন রানির চেয়েও বেশি কিছু। তিনি একটি যুগের নির্ধারক। 

২০২১ সালে যুক্তরাজ্য সফরের কথা স্মরণ করে বাইডেন বলেন, তিনি আমাদের বুদ্ধির দীপ্তি দিয়ে মুগ্ধ করেছিলেন, উদারতা দিয়ে আমাদের অনুপ্রাণিত করেছিলেন। 

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি এলিজাবেথকে দয়ালু হৃদয়ের রানি হিসেবে আখ্যা দিয়েছেন এবং ফ্রান্সের একজন বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। 

কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি ছিলেন মহান ও সুন্দর একজন নারী। তার মতো কেউ ছিল না। তিনি ছিলেন আমার পছন্দের মানুষদের মধ্যে অন্যতম। তাকে মিস করব। 

নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার ও রানি ম্যাক্সিমা এলিজাবেথের স্মরণে বলেছেন, তিনি ছিলেন নিজ সিদ্ধান্তে অবিচল ও জ্ঞানী একজন শাসক। তার প্রতি গভীর শ্রদ্ধা। 

বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি ম্যাথিলডি বলেন, তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। রাজত্বজুড়ে তিনি সাহস দেখিয়েছেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাজ্য সফরকালে রানির সঙ্গে স্মরণীয় সাক্ষাতের স্মৃতিচারণা করে শোক জানিয়েছেন।

এ ছাড়াও রানির মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মাস কয়েক আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। ১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে। 

বৃহস্পতিবার বিকেলে (স্থানীয় সময়) বালমোরাল ক্যাসলে রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল গত মঙ্গলবার।