NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্থগিত ইংল্যান্ডের টেস্ট


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৮ পিএম

>
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্থগিত ইংল্যান্ডের টেস্ট

বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল তৃতীয় টেস্টের প্রথম দিনটা। বল মাঠে গড়ায়নি একটাও। সবকিছু ঠিকঠাক থাকলে আজ দ্বিতীয় দিনে বল হাতে মাঠে নামত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইংল্যান্ড। তবে সেই ‘সবকিছু ঠিকঠাক’ আর রইল কই? দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথ যে চলে গেছেন না ফেরার দেশে! তার মৃতুতে শোকাহত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে আজ দ্বিতীয় দিনেও খেলা মাঠে গড়াবে না দ্য ওভালে। 

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের টুইটারে এক টুইট করে জানিয়েছে বিষয়টি। সেই টুইটে বলা হয়েছে ইংল্যান্ডের টেস্ট ম্যাচসহ সূচিতে থাকা বাকি খেলাগুলোও স্থগিত হয়ে গেছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ভাষ্য, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত হয়ে গেছে। তার সঙ্গে রেইচেল হেইহো ফ্লিন্ট ট্রফির সূচিতে থাকা ম্যাচও মাঠে গড়াবে না। শনিবার থেকে সূচিতে থাকা বাকি খেলাগুলো মাঠে গড়াবে কি না তা পরে জানিয়ে দেওয়া হবে।’ 

গত রাতে রানি এলিজাবেথের মৃত্যুর খবর ঘোষণা করে বাকিংহাম প্যালেস। সে বিবৃতিতে বলা হয়, ‘রানি বিকেলে (স্থানীয় সময়) বালমোরাল ক্যাসলে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। রাজা এবং রাজপত্নী আজ রাতে ব্যালমোরালে থাকবেন ও আগামীকাল লন্ডনে ফিরে আসবেন।’

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেলেন ৯৬ বছর বয়সে। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এরপর গতকাল বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। আজ শুক্রবার তাঁর দেহ লন্ডনে নিয়ে আসা হবে।

রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হন। ব্রিটেনের সিংহাসনে তিনি আসীন ছিলেন ৭০ বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন তিনি।

রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল গত মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ‍দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। সেই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতিও নেন।