NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মস্কো চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ভাবনা


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

মস্কো চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ভাবনা

মস্কোর রসিয়া থিয়েটারে শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ আসরে লাল গালিচায় হেঁটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

আন্তর্জাতিক এই আয়োজনে বিদেশি নামী ব্র্যান্ডের বদলে ভাবনা প্রাধান্য দিয়েছেন দেশীয় ঐতিহ্যকে। ডিজাইনার তন্বী কবিরের নকশা করা একটি ওভারকোট পরে তিনি রেড কার্পেটে উপস্থিত হন।

বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও পোশাক শিল্পকে তুলে ধরার এই সাহসী উদ্যোগ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে।

 

এবারের উৎসবে বাংলাদেশের দুটি সিনেমা মনোনীত হয়েছে। একটি যুবরাজ শামীমের ‘অতল’ এবং অন্যটি আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। উৎসবের পর্দা নামবে আগামী ২৩ এপ্রিল।

 

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ এ বাংলাদেশের ঝিমিয়ে পড়া যাত্রাশিল্পের বাস্তব চিত্র ফুটে উঠেছে এই সিনেমায়। এতে প্রধান চরিত্র ‘প্রিন্সেস রোজি’র ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা। 

মস্কোর উৎসবে অংশ নিতে পেরে নিজের অনুভূতি জানিয়ে ভাবনা বলেন, নিজের দেশ ও শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। মর্যাদাপূর্ণ এই উৎসবে নিজের অভিনীত সিনেমা মনোনীত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত।