NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

টি-টোয়েন্টি -রোহিতের রেকর্ড নিজের করে নিলেন মান্ধানা


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

টি-টোয়েন্টি -রোহিতের রেকর্ড নিজের করে নিলেন মান্ধানা

ডারবানে দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও ইনিংসটা খুব বড় করতে পারেননি স্মৃতি মান্ধানা। তবে ১৩ রানের ছোট্ট ইনিংসেই একটা রেকর্ড গড়েছেন ভারতের নারী ওপেনার।

নারী-পুরুষ উভয় মিলিয়ে ভারতের টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ রানের রেকর্ড এখন মান্ধানার দখলে। ভেঙেছেন রোহিত শর্মার রেকর্ড।

অর্থাৎ এত দিন রাজত্বটা ‘রাজার’ কাছে থাকলেও এখন সেটা ‘রানির’ দখলে।

 

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন মান্ধানা। রোহিতকে পেছনে ফেলতে মাত্র ১ রান প্রয়োজন ছিল বাঁহাতি ওপেনারের। প্রোটিয়া স্পিনার সুন লাসের করা বলকে লং অফে পাঠিয়ে ‘হিটম্যানকে’ ছাড়িয়ে যান তিনি।

পরে ১৪ বলে ১৩ রানে আউট হলে মান্ধানার মোট রান দাঁড়ায় ৪ হাজার ২৪৪। বিপরীতে ৪ হাজার ২৩১ রানে থামে ভারতের সাবেক অধিনায়ক রোহিতের সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ার।

 

ভারতের সর্বোচ্চ হলেও নারী ক্রিকেটের ইতিহাসে দুইয়ে মান্ধানা। ৪৭১৭ রান নিয়ে শীর্ষে আছেন সুজি বেটস।

অবশ্য শুধু নারী নন, সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে সর্বোচ্চ রানের ‘রানি’ ৩৮ বছর বয়সী নিউজিল্যান্ডের অলরাউন্ডার। পুরুষ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হচ্ছেন বাবর আজম। পাকিস্তানের সাবেক অধিনায়কের রান ৪ হাজার ৫৯৬।

 

রেকর্ড গড়ার দিন অবশ্য হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি মান্ধানা। প্রথম টি-টোয়েন্টিতে তার দল দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হারে।

প্রথমে ব্যাট করে ভারত ১৫৮ রানের লক্ষ্য দিলে ৫ বল হাতে রেখে জয় পায় প্রোটিয়ারা। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আগামীকাল ডারবানেই।