NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

সপরিবারে শিশুদের নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

সপরিবারে শিশুদের নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী

সপরিবারে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে সপরিবারে নাটকটি উপভোগ করেছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক কবি চিতাবাঘ নাটকটি দেখতে সন্ধ্যে ৭টায় বেইলি রোডে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে সহধর্মিনী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নাটক চলাকালে পাশের দর্শকরাও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। প্রধানমন্ত্রী আসার ব্যাপারে তারা কিছু জানতেন না। খুব বেশি সিকিউরিটিও ছিল না। পরবর্তীতে তারা বুঝতে পারেন। প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে তাদের সঙ্গে নাটকটি দেখতে এসেছেন। নাটকটি শেষ হলে প্রধানমন্ত্রী পরিবার নিয়ে মঞ্চে উঠে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন বলেও জানান তিনি।