NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

অভিনয়কে ‘বিদায়’ জানিয়ে আবারও ফিরছেন অনন্ত-বর্ষা


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

অভিনয়কে ‘বিদায়’ জানিয়ে আবারও ফিরছেন অনন্ত-বর্ষা

দীর্ঘদিন ধরেই বড় পর্দায় অনুপস্থিত ঢালিউডের আলোচিত জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। তাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় দর্শকদের মাঝেও আগের সেই আগ্রহ কিছুটা কমে যায়।

চলতি বছরের শুরুতে ব্যবসায়িক সংকটের কথা উল্লেখ করে অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথাও জানান অনন্ত জলিল। তিনি নিজেই জানান, তাঁর গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে।

সে সময় তিনি বলেন, অভিনয় নিয়ে এখন আর তেমন কোনো ভাবনা নেই, এমনকি হাতে থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না।

 

তবে পরিস্থিতি বদলেছে। নতুন করে জানা গেছে, চলতি বছরেই আবারও পর্দায় ফিরছেন এই তারকা দম্পতি। পরিচালক মোহাম্মদ ইকবালের ছবি ‘কিল হিম-২’-এ অভিনয় করবেন তারা।

শিগগিরই ছবিটির শুটিংয়ে অংশ নেবেন বলেও জানিয়েছেন অনন্ত জলিল।

 

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২০২২ ও ২০২৩ সালে আমাদের সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর আমরা নতুন কোনো সিনেমা রিলিজ করতে পারিনি। এর প্রধান কারণ ছিল আমাদের ব্যবসায়িক ব্যস্ততা। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে সিনেমার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।

 

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। শুরু থেকেই তাঁর প্রতিটি সিনেমায় সহশিল্পী ছিলেন তাঁর স্ত্রী বর্ষা।

স্ত্রীকে নিয়ে অনন্ত জলিল আগেই বলেছিলেন, ‘যখন সিনেমা করব আবার একসঙ্গে করব, না করলে দুজনের কেউই করব না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।’

এমনকি সেসময় অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথাও স্পষ্টভাবে জানিয়েছিলেন তিনি।

তাঁর ভাষায়, ‘আমাদের হাতে যে দুই তিনটা মুভি আছে, সেগুলো শেষ করে তারপরে হয়তো সিনেমা ছেড়ে দেব। আমাদের দুইটা ছেলে আছে। ওদের একজনের সাড়ে ৭ বছর, আরেকজনের সাড়ে ১০ বছর। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাব। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করব।’

 

তিনি আরো বলেছিলেন, সন্তানরা যেহেতু ধর্মীয় ও সাধারণ শিক্ষায় পড়াশোনা করছে, তাই তাদের মায়ের সিনেমায় কাজ করা বিষয়টি ভালো না-ও লাগতে পারে।

এদিকে তাদের আরেকটি বড় বাজেটের ছবি ‘নেত্রী : দ্য লিডার’ মুক্তির অপেক্ষায় রয়েছে। অনন্ত জলিল জানান, ছবিটি বর্তমানে সেন্সর বোর্ডে জমা রয়েছে। অনুমোদন পাওয়ার পর কোনো একটি বিশেষ উৎসবে এটি মুক্তি দেওয়া হবে।

অন্যদিকে মুক্তিযুদ্ধভিত্তিক মেগা প্রজেক্ট ‘অপারেশন জ্যাকপট’-এর প্রায় ৭০ শতাংশ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে ছবিটির মুক্তি ও পরবর্তী অগ্রগতি পুরোপুরি প্রযোজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।