NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান রবিবার,১২ এপ্রিল ২০২৬


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

নিউইয়র্কে বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান রবিবার,১২ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে আনন্দরধ্বনি ইনক. নিউইয়র্ক এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। আগামী ১২ এপ্রিল রোববার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কুইন্সের কুইন্সবোরো পারফর্মিং আর্টস সেন্টার (QPAC)-এ প্রবাসী বাংলাদেশিদের এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইনক। আয়োজকরা জানিয়েছেন, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।


অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন প্রখ্যাত শিল্পী ড. সেজান মাহমুদ, যিনি সংগীত পরিবেশনার পাশাপাশি বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরবেন। আয়োজনে থাকবে গান, বাদ্যযন্ত্র পরিবেশনা এবং বাঙালিয়ানা ঘিরে নানা সাংস্কৃতিক উপস্থাপনা।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং প্রবেশ সম্পূর্ণ ফ্রি। দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পার্কিং সুবিধাও রাখা হয়েছে। এছাড়া গণপরিবহন ব্যবহার করে সহজেই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানটি টিবিএন২৪, ইউএসএনিউজঅনলাইন.কম, নিউজ২৪ইউএসএ এবং আমেরিকাবাংলানিউজ২৪ এ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেবে এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে আরও সম্পৃক্ত করবে।