NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

হামলার পর হিজবুল্লাহকে কড়া হুঁশিয়ারি ইসরায়েলের


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

হামলার পর হিজবুল্লাহকে কড়া হুঁশিয়ারি ইসরায়েলের

লেবাননজুড়ে হিজবুল্লাহর বিভিন্ন সদর দপ্তরে হঠাৎ করেই হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এই হামলায় শত শত জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এরপরই কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেমকে সরাসরি সতর্ক করেছেন।

বলেছেন, এবার নাইম কাসেমের ‘পালা’-ও আসছে।

 

এক বিবৃতিতে কাটজ বলেন, ইরানের পক্ষ হয়ে ইসরায়েলে হামলা চালালে হিজবুল্লাহকে বড় মূল্য দিতে হবে—এমন সতর্ক বার্তা আগেই দেওয়া হয়েছিল। সেই কথা বাস্তবায়িত করার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী নাইম কাসেমের ব্যক্তিগত হিসাবও চুকিয়ে দেওয়া হবে।

 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি থাকলেও লেবাননে হামলা থামেনি। এই পরিস্থিতি নিয়ে কাটজ বলেন, ইসরায়েল এখন লেবাননের পরিস্থিতি বদলাতে চায়।

তার ভাষায়, ইসরায়েলের উত্তর দিকের মানুষদের ওপর যে ভয় বা হামলার ঝুঁকি আছে, সেটা দূর করাই তাদের মূল লক্ষ্য। কাটজ বলেন, ইসরায়েল চায় ইরান ও লেবাননের পরিস্থিতিকে আলাদা রাখতে।

কারণ তারা চান না সব কিছু একসঙ্গে জড়িয়ে যাক। আর তাই তারা ইরান ও লেবাননের পরিস্থিতিকে আলাদা আলাদাভাবে সামাল দিতে চাচ্ছে।