NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে মন্ত্রী, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে মন্ত্রী, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ

আকস্মিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ সময় তিনি কার্গো ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং গ্রাউন্ডেড বিমান বিজি-২০২ দ্রুত উড্ডয়নের নির্দেশ দেন।

রবিবার (৫ এপ্রিল) পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের কার্গো টার্মিনাল ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসেরহ্যাঙ্গার কমপ্লেক্স সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

কার্গো টার্মিনালে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিক নিয়মে দ্রুত ও হয়রানিমুক্ত পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, ‘নতুন সরকার কার্গো পরিবহন কার্যক্রম সম্পূর্ণ হয়রানিমুক্ত করবে। এখানে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।’

 

পরে বিমানের হ্যাঙ্গারে গিয়ে তিনি বিজি-২০২ ফ্লাইটের (বোয়িং ৭৮৭-৯) কারিগরি অবস্থা খতিয়ে দেখেন। কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে ত্রুটির কারণে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর গ্রাউন্ডেড ছিল।

মন্ত্রী প্রকৌশলীদের দ্রুত মেইনটেন্যান্স সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশ দেন।

 

এ সময় তিনি কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতাও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।