NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ইতালি উপকূলে বাংলাদেশিসহ ৩২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, নিখোঁজ ৭১


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

ইতালি উপকূলে বাংলাদেশিসহ ৩২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, নিখোঁজ ৭১

ইতালির উপকূলে একটি নৌকা থেকে ৩২ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে দাতব্য সংস্থাগুলো। এছাড়া অন্তত ৭১ জন ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

অভিবাসনপ্রত্যাশীদের বহন করা নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। জীবিত উদ্ধার হওয়াদের বরাতে উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, অন্তত ৭১ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে নিখোঁজ হয়েছেন।

 

মেডিটেরিয়ান সেভিং হিউম্যানস এন্ড সি-ওয়াচ নামের দাতব্য সংস্থাটি জানিয়েছে, উদ্ধার হওয়াদের ইতালীয় কোস্ট গার্ডের একটি টহল নৌকায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়।

ইতালির কোস্ট গার্ডের মুখপাত্র রবের্তো দে’আরিগো বলেন, ‘লিবিয়া কোস্ট গার্ড এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন। তাদের একটি ইতালিয়ান এবং একটি লিবিয়ান বাণিজ্যিক জাহাজ সাহায্য করেছিল।

 

জীবিত উদ্ধার হওয়াদের ইতালিয়ান জাহাজে স্থানান্তর করা হয়েছিল, যা রবিবার তাদের ইতালির দক্ষিণতম দ্বীপ ল্যাম্পদেসা বন্দরের কাছে নিয়ে যায়। দ্বীপটি হাজার হাজার শরণার্থী ও অভিবাসীর জন্য ইউরোপে যাওয়ার একটি প্রবেশদ্বারে পরিণত হয়েছে।

রবের্তো দে’আরিগো বলেন, ‘জীবিতরা পাকিস্তান, বাংলাদেশ ও মিসরের নাগরিক। জীবিতদের ইতালিয়ান কোস্ট গার্ডের জাহাজে স্থানান্তরিত করা হয়েছিল, যা তাদের বন্দরে নিয়ে যায়।

 

ইউএনএইচআর’র মুখপাত্র ফিলিপ্পো বলেন, ‘অভিবাসনপ্রত্যাশীরা একটি হালকা নৌকায় এই যাত্রা করার চেষ্টা করেছিলেন, যা ভূমধ্যসাগর অতিক্রমের জন্য মোটেও উপযুক্ত ছিল না। জীবিত উদ্ধার হওয়ারা আমাদের জানিয়েছেন, ৭০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।’