NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

নবনিযুক্ত ১৪ জেলা প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

নবনিযুক্ত ১৪ জেলা প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৪টি জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে ১৪টি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকরা অংশ নেন।

এর আগে গত ৩০ মার্চ নবনিযুক্ত ৪২টি জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।