NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, চূড়ান্ত সমাধান চায় ইরান


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, চূড়ান্ত সমাধান চায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ৩৬তম দিনে এসেও সমান তালে লড়ে যাচ্ছে ইরান। সম্প্রতি তিনটি মার্কিন যুদ্ধবিমান এবং একটি অত্যাধুনিক ড্রোন হামলার পর তেহরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। তবে মার্কিনিদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে চলমান সংঘাত বন্ধে ‘চূড়ান্ত ও দীর্ঘস্থায়ী’ সমাধানের আহ্বান জানিয়েছে ইরান।

শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি  বলেছেন, ইরানের মূল লক্ষ্য হচ্ছে এমন একটি চুক্তি নিশ্চিত করা, যা দেশটির ওপর চাপিয়ে দেওয়া ‘অবৈধ যুদ্ধের’ স্থায়ী অবসান ঘটাবে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন গণমাধ্যম ইরানের অবস্থান ভুলভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেন আরাগচি । তিনি বলেন, ‘আমরা এই অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির কথা ভাবছি।’

ওই পোস্টে পাকিস্তানের প্রতি ইরান সরকার গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘ইসলামাবাদ সফর প্রত্যাখ্যান করার কোনো প্রশ্নই ওঠে না।’

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) হামলা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থায় মার্কিনিদের ব্যাপক ক্ষতিসাধন করেছে ইরান।

ভূপাতিত করেছে তিনটি যুদ্ধবিমান এবং একটি অত্যাধুনিক ড্রোন। এর পরই ইরানি আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, তেহরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। তবে মার্কিনিদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।

 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই বিশ্ব জালানি পরিহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে।